1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

র‌্যাবের অভিযানে টেকনাফে অপহৃত কলেজ ছাত্র তাহসীন উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১২:৩৫ পিএম

টেকনাফের সাবরাং চান্দুলি পাড়ায় অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্র হাসান শরীফ ওরফে তাহসিনকে (২৪) উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন- ৯ নভেম্বর টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান শরীফ ওরফে তাহসিনকে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪-৫জন অপহরণকারী তুলে নিয়ে যায়৷ এর পর তাঁর পরিবার টেকনাফ সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেন।

আ.ম. ফারুক জানান- অপহরণকারীরা ভিকটিমের মায়ের নাম্বারে নানা সময়ে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ চায়। অন্যথায় হত্যার হুমকি দেয়৷ এসব বিষয় নিয়ে র‌্যাবের সহযোগীতা চাইলে র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারী এবং ভিকটিমের অবস্থান নিশ্চিত করে উপজেলার সাবরাং ইউনিয়নেে চান্দলী পাড়া কালুর বসত ঘরে আভিযান পরিচালনা করে কলেজ ছাত্র হাসান শরীফ তাহসীনকে উদ্ধার করে।
এ সময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ ঘটনায় অপহৃত হাসান শরীফ তাহসীন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com