1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো নির্মাণে আইওএমকে সরাসরি ক্রয় অনুমোদন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১২:৫৫ পিএম

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের (এফডিএমএন) জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘হেল্প’ প্রকল্পের হেল্প/ইউএন-১ প্যাকেজ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়।

প্যাকেজের আওতায় কক্সবাজারে দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্থানীয় জনগণ ও এফডিএমএন সম্প্রদায়ের প্রবেশাধিকার ও নিরাপত্তা উন্নত করা হবে। এতে ব্যয় হবে ৩৬৩ কোটি টাকা। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গাদের স্ট্যাটাস পরিবর্তন হয়নি, তারা এখনও ফোর্সডলি ডিসপ্লেসড রোহিঙ্গা (FDMN)। তবে তাদের মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

এ ছাড়া বৈঠকে আরও দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়—
১) জরুরি প্রয়োজনে দ্রুত ৩ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্রে বিজ্ঞাপন প্রকাশের পর দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা।
২) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র ও জিটুজি ভিত্তিতে ৩ লাখ মেট্রিক টন গম ক্রয়ের অনুমোদন।

সব প্রস্তাবই সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপস্থাপন করেছে এবং উপদেষ্টা পরিষদ কমিটি নীতিগতভাবে সেগুলো অনুমোদন দিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com