1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হ্নীলা যুবকের কাছ থেকে ৬০ হাজার ইয়াবা, বিজিবির হাতে গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৫ ১১:৪৭ এএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয় বিজিবির প্রশিক্ষিত ডগ “রকি”-র সহায়তায়।

আটক ব্যক্তির নাম মাহমুদুল আমিন (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান—
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ যাত্রীবাহী বাসটি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় আরোহী মাহমুদুল আমিনের মালামাল সন্দেহ হলে বিজিবির প্রশিক্ষিত ডগ “রকি”-র মাধ্যমে বিশেষ তল্লাশি চালানো হয়।

ডগ রকি সাড়া দিলে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতরে খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬টি প্যাকেটে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে মাহমুদুল আমিন জানান, টেকনাফের হ্নীলার মকবুল নামের এক রোহিঙ্গা মাদক কারবারির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেন। এরপর এগুলো কক্সবাজারে সরবরাহের উদ্দেশ্যে বাসযোগে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি অধিনায়ক জসীম উদ্দিন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com