1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ১২:১৬ এএম

মাদ্রাসার মাঠ ভরাটের কথা বলে ৩ লাখ টাকার একটি সরকারি প্রকল্পে লুটপাটের ঘটনা ঘটেছে উখিয়ার পালংখালীতে। ভুয়া প্রকল্প দেখিয়ে সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার নুরুল হক ও চেয়ারম্যান গফুর উদ্দিনের বিরুদ্ধে।

দায়সারাভাবে প্রকল্প বাস্তবায়ন করে মাদ্রাসার দেয়ালের পেছনে নামফলক দিয়ে চলে যাওয়ার পর, বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।

নামফলকে দেওয়া তথ্যমতে, পালংখালী খাতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার নামে ৩ লাখ টাকার একটি প্রকল্প (কাবিটা) সম্প্রতি বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়— যে প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য নুরুল হক।

কিন্তু সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার নিজস্ব কোনো মাঠ নেই; বরং মাদ্রাসার পার্শ্ববর্তী কবরস্থানের একটি অংশে কিছু ময়লা-মিশ্রিত বালি-মাটি ঢেলে দিয়ে নামমাত্র কাজ করেছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

পালংখালী খাতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ফরিদ চৌধুরী বলেন, ‘একটি প্রকল্পের জন্য আবেদন করেছিলাম আমরা। ওই প্রকল্প ঠিকই দাখিল করেছেন চেয়ারম্যান, কিন্তু মাদ্রাসার নামে প্রকল্প এনে পাশের কবরস্থানের এক পাশে অল্প মাটি ভরাট করা হয়েছে।’ তিনি বলেন, ‘সেখানে মাটি ভরাটের দরকার ছিল না, অথচ উচিত ছিল প্রকল্পটি মাদ্রাসায় দেওয়া।’

স্থানীয়দের মতে, তড়িঘড়ি করে ‘কর্মসৃজন’ নামে চলমান আরেকটি প্রকল্প থেকে লোক এনে কাজ সেরেছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি নুরল হক ঘটনার দায় চাপিয়ে দেন চেয়ারম্যানের ওপর। তিনি বলেন, ‘কোন প্রকল্প কোথায় বাস্তবায়ন করেছি সেটা চেয়ারম্যান জানেন।’

ভুয়া প্রকল্প নিয়ে জানতে চাইলে প্রতিবেদককে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘সশরীরে আসুন। ‘
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘এ রকম (অনিয়ম) হয়ে থাকলে কাজটা ঠিক হয়নি।’ তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এদিকে, পালংখালী খাতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার নামে দেওয়া ভুয়া প্রকল্পের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন স্থানীয়রা।

সূত্র: উখিয়া নিউজ টিভি

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com