1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু আ.লীগ নেতাদের সিগারেট কোম্পানি এনসিপি নেতাদের মালিকানায়, কারখানা সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ এক টাকার শিক্ষক’ গাইবান্ধার লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১০:৫১ পিএম

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাইফুল ইসলাম বাবু (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী থেকে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। অভিযানে নেতৃত্বদেন চকরিয়া সদর সার্কেল ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পরে গ্রেপ্তারকৃত সাইফুলের দেওয়া তথ্য ও দেখানো মতে রাত ৮টা ১৫ মিনিটের দিকে চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২২ আগস্ট দায়ের করা হয়। মামলা নম্বর-৩১, জিআর নম্বর-৩৫৫। তার বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন-গোপন সংবাদের ভিত্তিতি তাকে আটক করা।এসময় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com