1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে জালিয়াতি করে এনআইডি পাওয়ার চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে আমেরিকায়, বাবা বৃদ্ধাশ্রমে! টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১২:৩৫ পিএম

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুইজন আহত হন।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং সিকদারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সাবরাং সিকদারপাড়া এলাকার হেলাল ও মো. হারুন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবরাং সিকদারপাড়া বাজারে তোফায়েলের সমর্থকদের সঙ্গে অপর একটি পক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একটি পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা গফুর উদ্দিন বলেন, হঠাৎ বাজারে পরপর গোলাগুলির শব্দ শুনতে পাই। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সবাই দিকবিদিক ছুটতে থাকে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এনামুল হক বলেন, দুজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। একজনের কোমরের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপরজনের শরীরে গুলি লাগেনি, তবে লোহার জাতীয় কোনো কিছুর আঘাতে তিনি আহত হয়েছেন। দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com