1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৫ দিনে ৪ জনের মৃত্যু: চকরিয়ায় সড়কে ঝরল শিশুসহ ২ প্রাণ আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

৫ দিনে ৪ জনের মৃত্যু: চকরিয়ায় সড়কে ঝরল শিশুসহ ২ প্রাণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১:০২ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও যাত্রীবাহী স্বাধীন ট্রাভেলসের বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মাইশা মনি (১০) ও ইছমত আরা (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহিণী ইছমত আরা চাঁদপুরের মো. আমিনুল হকের সহধর্মিণী এবং শিশু মাইশা মনি বরিশালের সুমন মিয়ার কন্যা। তাঁরা চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রাইভেটকারটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে দুজন নিহত ও একজন আহত হন।

নিহত শিশু মাইশা মনির বাবা সুমন মিয়া জানান, তাঁর মেয়ে কক্সবাজারে বেড়াতে এসেছে, তা তিনি জানতেন না। চার দিন আগে তাঁর ঘরে আরেকটি সন্তানের জন্ম হয়েছে। মেয়েকে হারিয়ে বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ও আল্লাহ, একজন পাঠাইলা, আরেকজন নিয়ে গেলা!’ তাঁর হৃদয়বিদারক আহাজারিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এদিকে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাস ও সবজিবোঝাই পিকআপের সংঘর্ষে আব্দুল্লাহ (২৭) ও মো. ইয়াছিন (২৫) নামে দুজন প্রাণ হারান।

এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে চকরিয়ায় মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com