1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৯:১০ পিএম

অস্ত্র, চাঁদাবাজি, মাদক কিংবা নারী নির্যাতনসহ রয়েছে ২৮ টি মামলা। পুলিশের খাতায় তিনি ‘মোস্ট ওয়ান্টেড’ । দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে ধরাছোঁয়ার বাইরেই ছিলেন কক্সবাজারের আশিকুল ইসলাম ওরফে আশিক (৩২)। কিন্তু শেষ রক্ষা হলো না; বড় বড় সব অপরাধে পার পেয়ে যাওয়া এই আসামি অবশেষে পুলিশের জালে আটকা পড়লেন গরু ছিনতাই করতে গিয়ে!

রবিবার দিবাগত রাতে দেড়টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শহর ফাঁড়ি পুলিশ। এ সময় ছিনতাই হওয়া দুটি গরুও উদ্ধার করা হয়। গ্রেপ্তার আশিক শহরের মধ্যম বাহারছড়া তাজুল মুল্লুক সড়কের মৃত আব্দুল করিমের ছেলে।

জানা যায়, রোববার বিকেলে শহরের আইবিপি সড়কে গাড়ি থেকে কেনা গরু নামাচ্ছিলেন এক ব্যবসায়ী। ছয়টি গরুর মধ্যে চারটি দোকানে নেওয়া হলেও বাকি দুটি গাড়িতেই পাহারায় রেখেছিলেন কর্মচারীরা। ঠিক সেই সুযোগেই দলবল নিয়ে হানা দেন আশিক। কর্মচারীদের মারধর করে দুটি গরু ছিনিয়ে নিয়ে চম্পট দেন তিনি।

​ব্যবসায়ীর অভিযোগ পেয়ে মাঠে নামে কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশ। দীর্ঘ অভিযানের পর রাত দেড়টার দিকে বাহারছড়া বাজারের কাছে বাঁধা অবস্থায় গরু দুটি খুঁজে পায় পুলিশ। আর সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় আশিক কে।

​কক্সবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া গণমাধ্যমকে জানান, আশিকের বিরুদ্ধে বিদেশি নারীকে যৌন হয়রানি, অস্ত্র, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও চাঁদাবাজিসহ ২৮টিরও বেশি মামলা রয়েছে। গরু ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com