1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি জানালেন আওয়ামী লীগ ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

নিষিদ্ধ আওয়ামী লীগের মঞ্চে জুলাই অভ্যুত্থানের প্রশংসা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৩:৫৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির নেতাকর্মীদের প্রত্যাশার বিপরীত বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণেরও ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস। নিজেদের প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বক্তব্যে হ্যারি টমাস বর্তমান সরকারের শ্রম সংস্কার, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর কূটনৈতিক উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার প্রশংসা করেন।

হ্যারি কে টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একটি দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের হিসাব অনুযায়ী, ওই ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন উল্লেখ করে তিনি বলেন, তাদেরও স্মরণ করা উচিত।

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় প্রাণ হারানো ছয় বছরের শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। এখন আমরা যা-ই বলি না কেন, সবার আগে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা উচিত।

গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

নির্বাচনের ফল নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়া উচিত।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর যে উদ্যোগ নিয়েছেন, সেটিরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে উল্লেখ করে হ্যারি টমাস বলেন, যুক্তরাষ্ট্র মোটেও বাংলাদেশ থেকে সরে যায়নি।

তিনি জানান, ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের মানুষের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে ওয়াশিংটন। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি, যা এখনো চালু রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেন, ঢাকা বর্তমানে ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে। ‘পক্ষ-বিপক্ষ’ ধরনের অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com