1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি জানালেন আওয়ামী লীগ ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৪:৩১ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাকে আদালতে পাঠানো হবে।

কিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com