1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি জানালেন আওয়ামী লীগ ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজনকে কারাগারে প্রেরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৪:৫৫ পিএম

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শাওনের সঙ্গে রয়েছেন বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

বৃহস্পতিবার সকালে সড়কপথে পুলিশের ভ্যানে কঠোর পাহারায় তাঁদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাৎক্ষণিকভাবে তাঁদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেট রওনা হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার পৌঁছায়।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে তোলা হয়। আদালত প্রক্রিয়া শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাঁদের রিমান্ডও চাওয়া হবে।’

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com