কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি একটি এল/জি ও তিনটি তাজা কা/র্তু/জসহ জিয়াউদ্দিন ওরফে হানিফ (২৪) নামে এক যুবককে গ্রে’প্তা’র করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রে’প্তা’র করা হয়।
গ্রে’প্তা’রকৃত জিয়াউদ্দিন ওই এলাকার আবুল বশরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়াউদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি এল/জি ও তিনটি তাজা কা/র্তু/জ উদ্ধার করা হয়। পরে অ/স্ত্র ও কা/র্তু/জসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আ/গ্নে/য়া/স্ত্র ও কা/র্তু/জসহ একজনকে গ্রে’প্তা’র করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: টিটিএন