1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী গলাকাটা মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক জামায়াতের মতাদর্শ নিয়ে সতর্ক থাকার আহ্বান কওমি আলেমদের

মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১:৫২ এএম

একটি রিল দেখতে দেখতে কখন যে আরও দশটি রিল সামনে চলে আসে, কিংবা ‘আর মাত্র পাঁচ মিনিট’ করতে করতে ঘণ্টা পার হয়ে যায়— সামাজিক যোগাযোগমাধ্যমের এই অভিজ্ঞতা এখন অনেক তরুণেরই পরিচিত। তরুণদের ওপর এর প্রভাব এবং শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার বড় অঙ্কের অর্থ দিয়ে মামলা মেটাতে রাজি হয়েছে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

বুধবার (২৬ আগস্ট) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েক ডজন অঙ্গরাজ্যের করা মামলাটি মেটাতে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার দিতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।

মামলায় অভিযোগ ছিল, তরুণদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন কিছু ফিচার রাখা হয়েছে, যা অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করে। পাশাপাশি শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও ওঠে। তবে সমঝোতায় কোনো অন্যায় স্বীকার করেনি মেটা। চুক্তিটি কার্যকর হতে আদালতের অনুমোদন প্রয়োজন।

সমঝোতার অংশ হিসেবে মেটার পরিকল্পনাগুলো—

১৮ বছরের কম বয়সিদের জন্য দৈনিক ডিফল্ট ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ ব্যবহারে বিরতি দেয়া।
অভিভাবকদের প্রয়োজন অনুযায়ী ব্যবহারের সময়সীমা পরিবর্তনের সুযোগ রাখা।
রাতে ও স্কুল চলাকালে নোটিফিকেশন বন্ধ রাখা।
পোস্টে লাইক ও প্রতিক্রিয়ার সংখ্যা না দেখানোর ব্যবস্থা করা।
কিছু ধরনের মেকআপ ফিল্টার নিষিদ্ধ করা।
ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা আরও জোরদার করা।
প্রায় দুই বছরের তদন্তের পর ২০২৩ সালে মামলাটি করা হয়েছিল। চলতি মাসে বিচার শুরু হওয়ার পরই দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com