কক্সবাজার শহরের বইল্যাপাড়ার জাদি পাহাড়ে সাইফুল হত্যাকান্ডেী ঘটনায় সাদমান সিহাব(২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)রাত সাড়ে ১১ টার পর শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।
এদিকে নিহত সাইফুলের মা ছেনুয়ারা বেগম বাদী হয়ে সাগর বাদশা কে প্রধান আসামী করে আব্বুইয়া ও সিহাবসহ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।
আটক সাদমান সিহাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
বাইক বিক্রির ঘটনা নিয়ে রবিবার জাদিরাম পাহাড় এলাকায় সাইফুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত সাইফুল পেশায় ট্যুরিস্ট জিপের চালক ছিল বলে জানা গেছে। সূত্র: টিটিএন