1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ৯:১২ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মাত্র ৮০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. হামিদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিদ স্থানীয় একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে কাজ করতেন। অভিযুক্ত মো. শামীম (১৮) পেশায় টমটমচালক। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল মেরামতের বাবদ প্রায় ৮০০ টাকা পাওনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় শামীম ধারালো ছুরি দিয়ে হামিদের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা হামিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা শামীমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীমের মা ও বোনকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com