1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু আ.লীগ নেতাদের সিগারেট কোম্পানি এনসিপি নেতাদের মালিকানায়, কারখানা সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ এক টাকার শিক্ষক’ গাইবান্ধার লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

টেকনাফে ‘কানকাটা ইসমাইলসহ’ তিন ফেরারি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১:৪৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইলসহ’ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

গ্রেপ্তাররা হলেন—নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ (৩৯), পালংখালী ৩ নম্বর ওয়ার্ডের এখলাছ মিয়া (২৮) এবং পালংখালীর ওসমান সরোয়ার (২৩)।

মঙ্গলবার (৬ অক্টোবর) টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ দুই সহযোগীসহ বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে অভিযান চালায় এপিবিএন। অভিযানকালে একটি মোটরসাইকেল থেকে ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’, এখলাছ মিয়া ও ওসমান সরোয়ারকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ টেকনাফ থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এখলাছ মিয়ার বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার ওসমান সরোয়ারের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com