1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ পর্যটকের টেকনাফ হাসপাতালে মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ৩:০৬ পিএম

সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে শ্বাসকষ্টে আক্রান্ত এক পর্যটক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা গেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপগঞ্জ মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

​জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খেয়ে হঠাৎ অস্থিরতা অনুভব করেন ইব্রাহিম। তাঁর পূর্ব থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। চিংড়ি মাছ খাওয়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন।

​প্রথমে তিনি সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। পরে বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে পাঠানো হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com