1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ১১:১৯ পিএম

‎কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে।
‎
‎১৬ নভেম্বর (সোমবার) রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির
উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাদী হয়ে রামু থানায় মামলাটি রুজু করেন।
‎
‎গেলো রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগে একটি বিশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর রাতে পুলিশি অভিযানে ৭ জনকে আটক করে রামু থানা পুলিশ। আটকের পর তাদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদী,রিদুয়ান,দূর্জয় শর্মা, ইমাদ সিকদার, মেহেদি সহ রামুর দশ ইউনিয়নের ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
‎
‎রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৭ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ মামলার বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com