1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

চিংড়ি মাছ খেয়ে নয়, ঠান্ডায় শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ৩:২০ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায়।

​সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সের বরাতে জানা যায়, ইব্রাহিম ও তিন বন্ধু মিলে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ছেঁড়া দ্বীপ ঘুরতে যান। সেখানে চরম ঠান্ডায় শ্বাসকষ্ট দেখা দিলে তাকে বিকেল ৩টার দিকে সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন দিয়ে তাকে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়।

​টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক ইব্রাহিমের বন্ধুদের বরাত দিয়ে বলেন, ইব্রাহিমের আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল। তিনি নিয়মিত ইনহেলার ও বেশ কিছু ওষুধ সেবন করতেন। টেকনাফ হাসপাতালে আনার পথে স্পিডবোটেই তার মৃত্যু হয়।

​তিনি আরও জানান, অতিরিক্ত চিংড়ি মাছ খেলে অ্যালার্জি বাড়তে পারে, তবে তা মৃত্যুর পর্যায়ে নয়। তা ছাড়া চিংড়ি খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে—এটি পরীক্ষা দ্বারা প্রমাণিত তথ্য নয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com