1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত এমপি শাহজাহান চৌধুরীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ, চালু হলো অনলাইন ফর্ম কক্সবাজারে পুলিশের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার, আটক ৩ পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার বিএনপি এনসিপির কর্মসূচি ঠেকানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: সারজিস আলম ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন মিলেনি

পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ৬:৫১ পিএম

পেকুয়ায় ভুলবশত ইঁদুর মারার ঔষুধ খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুন্নাহার (৬০)। তিনি পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকার আমিনুল হকের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভুলবশত ঔষুধ ভেবে নুরুন নাহার ইঁদুর মারার একটি ট্যাবলেট সেবন করেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। তবে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন জানান, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঔষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ট্যাবলেট সেবনের ঘটনায় এক বৃদ্ধ মহিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com