1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুনে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক শেখ হাসিনাকে পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতে ফেরানো হবে: শেখ হাসিনাকে ট্রাভেল পাসে নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বিএনপির : প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন, পাহাড় থেকে দুইজনের মরদেহ উদ্ধার

পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুনে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ৬:১৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পাটকাঠিবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে। এতে ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ার বিপুল পরিমাণ পাটকাঠি ছাই হয়ে গেছে। তবে দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পেয়েছেন চালক ও হেলপার।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমোড়া স্টেশন এলাকায় আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ট্রাক ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে আনা পাটকাঠিগুলো শিলখালীর কাছারিমোড়া এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটিতে অতিরিক্ত উচ্চতায় পাটকাঠি বোঝাই করা হয়েছিল।

স্থানীয়দের ধারণা, আইডিয়াল স্কুলের সামনে সড়কের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে পাটকাঠির সংস্পর্শ হলে তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়।

আগুন দেখতে পেয়ে চালক দ্রুত ট্রাকটি থামিয়ে হেলপারসহ নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রাক ও অধিকাংশ পাটকাঠি পুড়ে যায়।

উলফুল ও পাটকাঠি ব্যবসায়ী সমিতির নেতা নুরুল হোসেন বলেন, দুর্ঘটনায় মালামালসহ পুরো গাড়িটি পুড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক ও হেলপার।

পেকুয়া ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ট্রাকটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com